হাদীস বিএন


সহীহ ইবনু খুযাইমাহ





সহীহ ইবনু খুযাইমাহ (2993)


2993 - وَرَوَى عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْعُمَرِيُّ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَزَلَ الْبَطْحَاءَ عَشِيَّةَ النَّفَرِ، وَأَنَّ أَبَا بَكْرٍ وَعُمَرَ كَانَا يَفْعَلَانِهِ، وَكَانَ ابْنُ عُمَرَ يَفْعَلُهُ حَتَّى هَلَكَ فَصَلَّى بِهَا الظُّهْرَ وَالْعَصْرَ وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ، ثنا الصَّنْعَانِيُّ ثنا الْمُعْتَمِرُ قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ




ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ্‌র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাফারের (মিনা ত্যাগের) সন্ধ্যায় বাতহা উপত্যকায় অবতরণ (অবস্থান) করেছিলেন এবং সেখানে তিনি যুহর, আসর, মাগরিব ও ইশার সালাত আদায় করেছিলেন। আবূ বকর ও উমার রাদিয়াল্লাহু আনহুমাও তাই করতেন এবং ইবনু উমার রাদিয়াল্লাহু আনহুও মৃত্যু পর্যন্ত তা করতেন।