كنز العمال
Kanzul Ummal
কানযুল উম্মাল
10 - "ثلاث من فعلهن فقد طعم طعم الإيمان من عبد الله وحده وأنه لاإله إلا الله وأعطى زكاة ماله طيبة بها نفسه رافدة عليه كل عام ولايعطي الهرمة ولا الرديئة ولا المريضة ولا الشرط اللئيمة ولكن من أوسط أموالكم فإن الله لم يسألكم خيره ولا يأمركم بشره وزكى نفسه" [د عن عبد الله بن معاوية العامري
অনুবাদঃ আব্দুল্লাহ ইবনে মুয়াবিয়া আল-আমিরী থেকে বর্ণিত, তিনটি কাজ রয়েছে, যে ব্যক্তি তা করে, সে ঈমানের স্বাদ আস্বাদন করে: (১) যে ব্যক্তি একক আল্লাহর ইবাদত করে এবং এ সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, (২) যে ব্যক্তি স্বতঃস্ফূর্ত মনে প্রতি বছর তার সম্পদের যাকাত প্রদান করে, আর সে যেন (যাকাত হিসেবে) অতি বৃদ্ধ, নিকৃষ্ট, অসুস্থ এবং ত্রুটিপূর্ণ পশু না দেয়, বরং তোমাদের মধ্যম মানের সম্পদ থেকে দেয়। কারণ আল্লাহ তোমাদের উত্তম সম্পদ চাননি এবং তিনি তোমাদের নিকৃষ্ট সম্পদ দিতেও আদেশ করেননি, এবং (৩) যে ব্যক্তি তার আত্মাকে পবিত্র করে।