كنز العمال
Kanzul Ummal
কানযুল উম্মাল
كنز العمال (14)
14 - "الإيمان أن تؤمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين والموت والحياة بعد الموت وتؤمن بالجنة والنار والحساب والميزان وتؤمن بالقدر خيره وشره فإذا فعلت ذلك فقد آمنت" [حم عن أبي عامر وأبي مالك] [ن عن أنس] [ابن عساكر عن عبد الرحمن ابن غنم] .
অনুবাদঃ আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, ঈমান হলো এই যে, তুমি আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাবসমূহ, নবীগণ, মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবনের উপর বিশ্বাস করবে। আর তুমি বিশ্বাস করবে জান্নাত ও জাহান্নামে, হিসাব এবং মীযানে (দাঁড়ি পাল্লায়)। আর তুমি বিশ্বাস করবে তকদীরের (ভাগ্যের) ভালো ও মন্দ সবকিছুর উপর। যখন তুমি এগুলো করবে, তখনই তুমি মুমিন (ঈমানদার) হবে।