كنز العمال
Kanzul Ummal
কানযুল উম্মাল
كنز العمال (46580)
46580 - "مسند ابن عباس" إن رسول الله صلى الله عليه وسلم مر وهو يطوف بالكعبة بانسان يقود إنسانا بحزامة في أنفه، فقطعها النبي صلى الله عليه وسلم بيده، ثم أمره أن يقوده بيده. "عب".
অনুবাদঃ ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নিশ্চয় রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একবার কা'বা ঘর তাওয়াফ করছিলেন, এমন সময় তিনি এক ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করলেন যে আরেক ব্যক্তিকে তার নাকে রশি (লাগাম) পরিয়ে টেনে নিয়ে যাচ্ছিল। অতঃপর নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিজ হাতে সেটি কেটে দিলেন এবং তাকে নির্দেশ দিলেন যেন তাকে (দ্বিতীয় ব্যক্তিকে) হাত ধরে নিয়ে যায়।