كنز العمال
Kanzul Ummal
কানযুল উম্মাল
47 - "أن تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة وتؤتي الزكاة وكل مسلم من مسلم حرام، ياحكيم بن معاوية هذا دينك أينما تكن يكفيك" [ابن أبي عاصم والبغوي طب ك عن معاوية بن حكيم عن معاوية النميري عن أبيه] أنه قال يا رسول الله بما أرسلك ربك قال فذكره.
অনুবাদঃ হাকীম ইবনে মুআবিয়াহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তাঁর পিতা রাসূলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জিজ্ঞাসা করেছিলেন, “হে আল্লাহর রাসূল! আপনার রব আপনাকে কী দিয়ে পাঠিয়েছেন?” জবাবে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
“তুমি আল্লাহর ইবাদত করবে এবং তাঁর সাথে কোনো কিছুকে অংশীদার করবে না, সালাত প্রতিষ্ঠা করবে এবং যাকাত দেবে। আর একজন মুসলমানের জন্য অন্য মুসলমানের (রক্ত, সম্পদ ও সম্মান) হারাম। হে হাকীম ইবনে মুআবিয়াহ! এটাই তোমার দ্বীন; তুমি যেখানেই থাকো না কেন, তা তোমার জন্য যথেষ্ট হবে।”