কানযুল উম্মাল
কানযুল উম্মাল (151)
151 - "إني لأعلم كلمة لا يقولها رجل يحضره الموت إلا وجد روحه لها روحا حين تخرج من جسده وكانت له نورا يوم القيامة لا إله إلا الله" [حم س ع ك عن طلحة بن عبيد الله] .
তালহা ইবনে উবাইদুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,) নিশ্চয়ই আমি এমন একটি কালিমার কথা জানি, যা কোনো ব্যক্তির মৃত্যু নিকটবর্তী হলে সে তা উচ্চারণ করলে, যখন তার রূহ শরীর থেকে বের হবে, তখন সে (ঐ কালিমার কারণে) প্রশান্তি লাভ করবে এবং কিয়ামতের দিন তা তার জন্য নূর (আলো) হবে। (তা হলো) 'লা ইলাহা ইল্লাল্লাহ'।