কানযুল উম্মাল
কানযুল উম্মাল (322)
322 - "من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا وجبت له الجنة وأخرى يرفع الله بها أهلها في الجنة مائة درجة ما بين كل درجتين كما بين السماء والأرض الجهاد في سبيل الله".
[حب ك هب عن أبي سعيد] .
আবু সাঈদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দ্বীন হিসেবে এবং মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে নবী হিসেবে সন্তুষ্টচিত্তে গ্রহণ করেছে, তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেল। আর একটি আমল এমন আছে, যার দ্বারা আল্লাহ জান্নাতের অধিবাসীদের একশ’টি স্তর মর্যাদা বৃদ্ধি করে দেন। প্রতিটি স্তরের মধ্যে আসমান ও যমিনের দূরত্ব বিদ্যমান। তা হলো আল্লাহর পথে জিহাদ।