কানযুল উম্মাল
কানযুল উম্মাল (338)
338 - "من لم يشرك بالله شيئا بعد إذ آمن به، وأقام الصلاة المكتوبة وأدى الزكاة المفروضة وصام رمضان وسمع وأطاع، فمات على ذلك وجبت له الجنة". [طب عن مالك الأشعري] وضعف.
মালিক আশআরী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনার পর তাঁর সাথে কোনো কিছুকে শিরক (অংশীদার) করেনি, ফরয সালাত (নামাজ) প্রতিষ্ঠা করেছে, ফরয যাকাত আদায় করেছে, রমজানের সওম (রোজা) পালন করেছে এবং (নেতার আদেশ) শুনেছে ও আনুগত্য করেছে, অতঃপর সে এই অবস্থার উপর মৃত্যুবরণ করেছে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে।