হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (123)


123 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَسَّانُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ يَزِيدَ بْنِ حَيَّانَ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ: دَخَلْنَا عَلَيْهِ فَقُلْنَا لَهُ: لَقَدْ رَأَيْتَ خَيْرًا، صَحِبْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصَلَّيْتَ خَلْفَهُ، فَقَالَ: نَعَمْ، وَإِنَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَنَا، فَقَالَ: «إِنِّي [ص:331] تَارِكٌ فِيكُمْ كِتَابَ اللَّهِ، هُوَ حَبْلُ اللَّهِ، مَنِ اتَّبَعَهُ كَانَ عَلَى الْهُدَى، وَمَنْ تَرَكَهُ كَانَ عَلَى الضَّلَالَةِ». [2: 1]




১২৩. ইয়াযিদ বিন হাইয়্যান রাহিমাহুল্লাহ বলেন, আমরা একবার যায়েদ বিন আরকাম রাদ্বিয়াল্লাহু তা’আলার কাছে গেলাম এবং তাঁকে বললাম: আপনি তো কল্যান প্রত্যক্ষ করেছেন; আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাহচর্য্ লাভ করেছেন, তাঁর পিছনে সালাত আদায় করেছেন!

তিনি বললেন: হ্যাঁ, এটা ঠিক। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভাষনে বলেছিলেন: “আমি তোমাদের মাঝে আল্লাহর কিতাব রেখে যাচ্ছি; এটি আল্লাহর রশি, যে ব্যক্তি তার অনুসরণ করবে, সে হেদায়াতের উপর থাকবে আর যে ব্যক্তি তা পরিত্যাগ করবে, সে পথভ্রষ্টতার উপর থাকবে।” [1]




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (4/ 356) نحوه.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.