সহীহ ইবনু হিব্বান
126 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا حَرْمَلَةُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا حَسَدَ إِلَّا عَلَى اثْنَتَيْنِ: رَجُلٌ آتَاهُ اللَّهُ هَذَا الْكِتَابَ، فَقَامَ بِهِ آنَاءَ اللَّيْلِ وَالنَّهَارِ، وَرَجُلٌ أَعْطَاهُ اللَّهُ مَالًا فَتَصَدَّقَ بِهِ آنَاءَ اللَّيْلِ، وَآنَاءَ النَّهَارِ». [2: 1]
১২৬.সালিম রাহিমাহুল্লাহ তাঁর বাবা আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুমা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “কেবল দুই ধরণের ব্যক্তির ক্ষেত্রেই ঈর্ষা করা যায়। (১) ঐ ব্যক্তি যাকে আল্লাহ এই কিতাব তথা কুরআন দান করেছেন, অতঃপর সে ব্যক্তি তা দিয়ে দিবারাত্রি দাঁড়িয়ে সালাত আদায় করেন। (২) যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, অতঃপর সে ব্যক্তি দিবারাত্রি তা সাদাকা করেন।” [1]
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
