সহীহ ইবনু হিব্বান
271 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا عَمْرُو بْنُ أَبِي عَمْرٍو، عَنِ الْمُطَّلِبِ بْنِ حَنْطَبٍ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «اضْمَنُوا لِي سِتًّا أَضْمَنْ لَكُمُ الْجَنَّةَ: اصْدُقُوا إِذَا حَدَّثْتُمْ، وَأَوْفُوا إِذَا وَعَدْتُمْ، وَأَدُّوا إِذَا ائْتُمِنْتُمْ، وَاحْفَظُوا فُرُوجَكُمْ، وَغُضُّوا أَبْصَارَكُمْ، وَكُفُّوا أَيْدِيَكُمْ». [57: 1]
২৭১. উবাদা বিন সাবিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমরা আমার জন্য ছয়টি জিনিসের জামিন হও, আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হবো। (১) যখন কথা বলবে, তখন সত্য কথা বলবে, (২) যখন ওয়াদা করবে, তখন তা পুর্ণ করবে, (৩) তোমাদের কাছে আমানত রাখা হলে, তা রক্ষা করবে, (৪) লজ্জাস্থান হেফাযত করবে, (৫) দৃষ্টি অবনত রাখবে এবং (৬) তোমাদের হাতকে সংযত রাখবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/৩২৩; হাকিম: ৪/৩৫৮; সুনানু বাইহাকী: ৬/২৮৮। হাদীসটির সানাদকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৪৭০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1470).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح ورجاله ثقات إلا أن فيه انقطاعاً، المطلب لم يسمع من عبادة كما ذكر غير واحد من الأئمة.
