সহীহ ইবনু হিব্বান
278 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي نَضْرَةَ، [ص:512] عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا يَمْنَعَنَّ أَحَدَكُمْ مَخَافَةُ النَّاسِ أَنْ يَتَكَلَّمَ بِحَقٍّ إِذَا رَآهُ أَوْ عَرَفَهُ» [2: 3] قَالَ أَبُو سَعِيدٍ: فَمَا زَالَ بِنَا الْبَلَاءُ حَتَّى قَصَرْنَا وَإِنَّا لَنَبْلُغُ فِي الشَّرِّ
২৭৮. আবু সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যখন কোন ব্যক্তি হক দেখতে পায় অথবা হক বুঝতে পারে, তখন মানুষের ভয় যেন তাকে সে হক কথা বলা থেকে বিরত না রাখে।”[1] قال أبوسعيد: فما زال الْبَلَاءُ حَتَّى قَصَرْنَا وَإِنَّا لَنَبْلُغ فِي الشَّرِّ. আবু সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন: “আমাদের উপর সব সময় বিপদাপদ লেগেই থাকতো এমনটি (হক কথা বলতে) অক্ষম হয়ে যাই এখন আমরা খারাপ অবস্থায় পৌঁছে যাচ্ছি।”
[1] আত তায়ালিসী: ২১৫১; মুসনাদ আহমাদ: ৩/৮৪; সুনান বাইহাকী: ১০/৯০; ইবনু মাজাহ: ৪০০৮। হাদীসটির সানাদকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৭৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مكرر (266).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
