সহীহ ইবনু হিব্বান
286 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا الْمُقَدَّمِيُّ، قَالَ: [ص:520] حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ سُلَيْمَانَ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «سَيَكُونُ مِنْ بَعْدِي أُمَرَاءُ يَغْشَاهُمْ غَوَاشٍ [مِنَ] النَّاسِ، فَمَنْ صَدَّقَهُمْ بِكَذِبِهِمْ، وَأَعَانَهُمْ عَلَى ظُلْمِهِمْ، فَأَنَا مِنْهُ بَرِيءٌ، وَهُوَ مِنِّي بَرِيءٌ، وَمَنْ لَمْ يُصَدِّقْهُمْ بِكَذِبِهِمْ، وَلَمْ يُعِنْهُمْ عَلَى ظُلْمِهِمْ، فَأَنَا مِنْهُ وَهُوَ مِنِّي». [51: 3]
২৮৬. আবু সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “অচিরেই আমার পরে কিছু শাসকের আবির্ভাব হবে বিপুল সংখ্যক লোক তাদের ঘিরে রাখবে। যে ব্যক্তি তাদের মিথ্যাকে সত্যায়ন করবে এবং তাদের যুলমের কাজে সহযোগিতা করবে, আমি তার থেকে মুক্ত এবং সে-ও আমার থেকে মুক্ত। আর যে ব্যক্তি তাদের মিথ্যাকে সত্যায়ন করবে না এবং তাদের যুলমের কাজে সহযোগিতা করবে না, আমি তার অন্তর্ভূক্ত এবং সে-ও আমার অন্তর্ভূক্ত।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/২৪; মাজমা‘উয যাওয়াইদ: ৫/২৪৬। হাদীসটির সানাদের ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেন নি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৩/১৫১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «التعليق الرغيب» (3/ 151).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: سليمان بن أبي سليمان، ذكره المؤلف في "الثقات" 4/ 315، وروى عنه قتادة والعوام بن حوشب، وأروده بن أبي حاتم 4/ 122 ولم يذكر فيه جرحاً، وباقي رجاله ثقات.
