হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (58)


58 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ قَتَادَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ الْعُقَيْلِيِّ، قَالَ: قُلْتُ لِأَبِي ذَرٍّ: لَوْ رَأَيْتُ [ص:255] رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَسَأَلْتُهُ عَنْ كُلِّ شَيْءٍ، فَقَالَ: عَنْ أَيِّ شَيْءٍ كُنْتَ تَسْأَلُهُ؟، قَالَ: كُنْتُ أَسْأَلُهُ: هَلْ رَأَيْتَ رَبَّكَ؟ فَقَالَ: سَأَلْتُهُ، فَقَالَ: «رَأَيْتُ نُورًا». [14: 3] قَالَ أَبُو حَاتِمٍ: مَعْنَاهُ أَنَّهُ لَمْ يَرَ رَبَّهُ، وَلَكِنْ رَأَى نُورًا عُلْوِيًّا مِنَ الْأَنْوَارِ الْمَخْلُوقَةِ




৫৮. আবদুল্লাহ ইবনু শাকীক আল উকাইলী (রহঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি আবূ যার (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে বললাম, যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দেখা পেতাম তাহলে সকল বিষয়ে তাঁকে প্রশ্ন করতাম। তিনি বললেন, তুমি তাঁকে কি প্রসঙ্গে প্রশ্ন করতে? আমি বললাম, আমি তাঁকে প্রশ্ন করতাম যে, আপনি কি আপনার রবকে দেখেছেন কি? আবূ যার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, আমি তাঁকে এ প্রসঙ্গে প্রশ্ন করেছি। তিনি বলেছেন যে, আমি একটি নূর দেখেছি।”[1]

আবূ হাতিম (ইবনু হিব্বান) বলেন: এর অর্থ তিনি তাঁর রবকে দেখেননি, বরং তিনি একটি নূর দেখেছেন, যা সৃষ্টিকুলের নূর থেকে উর্ধ্বে।




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الظلال» (192/ 441): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.