মুস্তাখরাজ আবী আওয়ানাহ
8613 - حَدَّثَنَا يُوسُفُ بْنُ يَعْقُوبَ، قَالَ: ثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، وَعَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، وَاللَّفْظُ، لِعَلِيٍّ، قَالَا: ثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قثنا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعِ، عَنِ ابْنِ عُمَرَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، اتَّخَذَ خَاتَمًا مَنْ ذَهَبٍ، وَجَعَلَ فَصَّهُ مِمَّا يَلِي كَفَّهُ، فَاتَّخَذَهُ النَّاسُ فَرَمَى بِهِ، وَاتَّخَذَ خَاتَمًا مَنْ وَرِقٍ، أَوْ فِضَّةٍ»
ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সোনার একটি আংটি গ্রহণ (ব্যবহার) করলেন। তিনি এর নগীনা (পাথর) হাতের তালুর ভেতরের দিকে ঘুরিয়ে রাখতেন। অতঃপর লোকেরাও সেই আংটি গ্রহণ (ব্যবহার) করল। তখন তিনি সেটি ছুঁড়ে ফেলে দিলেন এবং রৌপ্য বা রূপার একটি আংটি গ্রহণ (ব্যবহার) করলেন।