হাদীস বিএন


সুনান আদ-দারিমী





সুনান আদ-দারিমী (2053)


أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ عَنْ سُفْيَانَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنْ ابْنِ عُمَرَ قَالَ سُئِلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الضَّبِّ فَقَالَ لَسْتُ بِآكِلِهِ وَلَا مُحَرِّمِهِ




২০৫৩. ইবনু ‘উমার রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ‘যব্ব’ খাওয়া সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেনঃযব্ব আমি খাই না, তবে একে হারামও বলি না।[1]

[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ সহীহ । এটি বুখারী ও মুসিলিমের সম্মিলিত বর্ণনা।

তাখরীজ: বুখারী, যাবাইহ ওয়াস সাইদ নং ৫৫৩৬; মুসলিম, সাইদ ওয়ায যাবাইহ ১৯৪৩;

আমরা এর পূর্ণ তাখরীজ দিয়েছি সহীহ ইবনু হিব্বান নং ৫২৬৫ ও মুসনাদুল হুমাইদী নং ৬৫৫ তে।