হাদীস বিএন


সুনান আদ-দারিমী





সুনান আদ-দারিমী (2127)


أَخْبَرَنَا الْحَكَمُ بْنُ نَافِعٍ حَدَّثَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ أُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ أُسْرِيَ بِهِ بِإِيلِيَاءَ بِقَدَحَيْنِ مِنْ خَمْرٍ وَلَبَنٍ فَنَظَرَ إِلَيْهِمَا ثُمَّ أَخَذَ اللَّبَنَ فَقَالَ جِبْرِيلُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي هَدَاكَ لِلْفِطْرَةِ لَوْ أَخَذْتَ الْخَمْرَ غَوَتْ أُمَّتُكَ




২১২৭. আবূ হুরাইরাহ্ রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মি‘রাজের রাতে ‘ঈলইয়া’[1] নামক শহরে তাঁর সম্মুখে দুধ ও শরাবের দু’টি পেয়ালা পেশ করা হল। তখন তিনি এ দু’টির দিকে তাকালেন এবং তিনি দুধের পেয়ালাটি নিলেন। তখন জিব্রাঈল (আঃ) বললেন, আলহামদু লিল্লাহ! সেই আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা যিনি আপনাকে ‘ফিতরাত’ (তথা স্বভাব ধর্ম ইসলাম) এর দিকে পথ প্রদর্শন করেছেন। আপনি যদি শরাব নিয়ে নিতেন, তাহলে আপনার উম্মাতগণ পথভ্রষ্ট হয়ে যেত।[2]

[1] ঈলইয়া: এটি বায়তুল মুকাদ্দাসের একটি শহর। আর এটি উমার রাদ্বিয়াল্লাহু আনহু কর্তৃক ঈলইয়া বাসীদের সাথে কৃত চুক্তির ঘটনা সম্পর্কে বর্ণিত হয়েছে। আল্লাহই ভাল জানেন।

[2] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ সহীহ। হাদীসটি বুখারী মুসলিম কর্তৃক সম্মিলিত ভাবে বর্ণিত।

তাখরীজ: বুখারী, আম্বিয়া ৩৩৯৪; মুসলিম, ঈমান ১৬৮।

আমরা এর পূর্ণ তাখরীজ দিয়েছি সহীহ ইবনু হিব্বান নং ৫১, ৫২ তে।