হাদীস বিএন


সুনান আদ-দারিমী





সুনান আদ-দারিমী (2212)


أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ الْبَصْرِيُّ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ يُونُسَ عَنْ الْحَسَنِ قَالَ سَمِعْتُهُ يَقُولُ قَدِمَ عَقِيلُ بْنُ أَبِي طَالِبٍ الْبَصْرَةَ فَتَزَوَّجَ امْرَأَةً مِنْ بَنِي جُشَمٍ فَقَالُوا لَهُ بِالرِّفَاءِ وَالْبَنِينَ فَقَالَ لَا تَقُولُوا ذَلِكَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَانَا عَنْ ذَلِكَ وَأَمَرَنَا أَنْ نَقُولَ بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ




২২১২. আকীল ইবনু আবূ ত্বলিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, তিনি বসরায় এসে বনু জুশম গোত্রের এক মহিলাকে বিবাহ করলে লোকেরা (মুবারকবাদ দিয়ে) বললো, ‘সুখী হও এবং অধিক সন্তান হোক।’ তিনি বলেন, তোমরা এরূপ বলো না। বরং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ বলতে নিষেধ করেছেন এবং আমাদেরকে আদেশ করেছেন যেন, আমরা বলি: ‘বারাকাল্লাহ লাকা ওয়া বারাকা আলাইকা।’ (অর্থ: তোমাকে বরকত দান করুন এবং তোমার উপর বরকত নাযিল করুন।)[1]

[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : (আমার) অন্তরে ঝোঁক হচ্ছে এর সনদ সহীহ হওয়ার প্রতিই। ‘ফাতহুল বারী ৯/২২২ এ একে নাসাঈ ও তাবারাণী’র প্রতি সম্বন্ধিত করে হাফিজ ইবনু হাজার বলেন: ‘ হাসান সম্পর্কে বলা হয় যে, তিনি আকীল হতে কিছু শোনেননি।’ তবে আকীলের মৃত্যুর সময় হাসানের বয়স প্রায় ৪০ বছর। আর আকীল বসরায় এসেছিলেন। ফলে এটি অসম্ভব কিংবা দূরবর্তী নয় যে, হাসান তার নিকট শুনেছেন। আল্লাহই ভাল জানেন।

তাখরীজ: বাইহাকী, নিকাহ ৭/১৪৮; ইবনুল আ’রাবী, আল মু’জাম নং ২৫৪; আবুশ শাইখ, তাবাকাতুল মুহাদ্দিসীন বিআসবাহান নং ২৩৮; আহমাদ ১/২০১,৩/৪৫১; ইবনুল কানী’, মু’জামুস সাহাবাহ তরজমাহ নং ৮২৩; তাবারাণী, কাবীর ১৭/১৯৩ নং ৫১৪, ৫১৬; নাসাঈ, কুবরা নং ১০০৯২; ইবনু মাজাহ, নিকাহ নং ১৯০৬; আব্দুর রাযযাক নং ১০৪৫৭।

পরবর্তী হাদীসটি এর শাহিদ।