হাদীস বিএন


সুনান আদ-দারিমী





সুনান আদ-দারিমী (2357)


أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الرَّقَاشِيُّ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا مُحَمَّدٌ هُوَ ابْنُ إِسْحَقَ بْنِ يَسَارٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ عَنْ أَبِي الْهَيْثَمِ بْنِ نَصْرِ بْنِ دَهْرٍ الْأَسْلَمِيِّ عَنْ أَبِيهِ قَالَ كُنْتُ فِيمَنْ رَجَمَهُ قَالَ أَبُو مُحَمَّد يَعْنِي مَاعِزَ بْنَ مَالِكٍ فَلَمَّا وَجَدَ مَسَّ الْحِجَارَةِ جَزِعَ جَزَعًا شَدِيدًا قَالَ فَذَكَرْنَا ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَهَلَّا تَرَكْتُمُوهُ




২৩৫৭. নাসর ইবনু দাহর আল আসলামী রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যারা তাকে পাথর মেরে হত্যা করেছিল- আমিও তাদের অন্তর্ভুক্ত ছিলাম।

আবূ মুহাম্মদ বলেন, ‘তাকে’ অর্থ মায়িয ইবনু মালিক রাদ্বিয়াল্লাহু আনহুকে। এরপর যখন তার শরীরে পাথর আঘাত হানতে লাগলো, তখন সে ভীষণ অস্থির হয়ে উঠলো।রাবী বলেন, তখন আমরা এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানালে তিনি বললেন: “তাহলে তোমরা তাকে ছেড়ে দিলে না কেন?“[1]

[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদে আবী হাইছাম ইবনু নাসর রয়েছে। যার সম্পর্কে বুখারী (কাবীর, ৯/৭৯) ও ইবনু আবী হাতিম (জারহ ওয়া তা’দীল ৯/৪৫৩) কোনো সমালোচনা বা প্রশংসা করেননি। আর আমিও তার কোনো সমালোচনা বা প্রশংসা খুঁজে পাইনি। আর হাফিজ ইবনু হাজার, ‘তাক্বরীব’ এ তাকে ‘মাকবুল’ বলেছেন। তবে আল ইসাবা ৯/১৪৮ এ তার পিতা নাসর এর জাীবনীতে বলেন: ‘তার থেকে তার ছেলে আবীল হাইছাম সূত্রে মায়িয ইবনু মালিক রাদ্বিয়াল্লাহু আনহু এর ঘটনা সংক্রান্ত তার হাদীসটি নাসাঈ বর্ণনা করেছেন, যার সনদ জাইয়্যেদ বা উত্তম।’ অন্যান্য রাবীগণ বিশ্বস্ত।

তাখরীজ: আহমাদ ৪/৪৩১; নাসাঈ, নং ৭২০৬; ইবনু আবী আসিম, আল আহাদ ওয়াল মাছানী ২৩৮১।