সুনান আদ-দারিমী
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ عِيسَى، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي هَاشِمٍ، عَنْ إِبْرَاهِيمَ، قَالَ «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمُحَاقَلَةِ وَالْمُزَابَنَةِ» فَقِيلَ لَهُ: أَمَا تَحْفَظُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثًا غَيْرَ هَذَا، قَالَ: بَلَى، وَلَكِنْ أَقُولُ قَالَ: عَبْدُ اللَّهِ، قَالَ عَلْقَمَةُ، أَحَبُّ إِلَيَّ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني : إسناده صحيح وهو مرسل
২৭৫. ইবরাহীম রাহি. হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ‘মুহাক্বালাহ’[1] (পরিপক্ক হওয়ার পূর্বে ফসল বিক্রয় কিংবা বর্গা চাষ) এবং ‘মুযাবানাহ’[2] (গাছে থাকা অবস্থায় ফল বিক্রয়) থেকে নিষেধ করেছেন। তখন তাকে বলা হল, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এটি ব্যতীত আর কোনো হাদীস স্মরণ রেখেছেন? তিনি বলেন, অবশ্যই। তবে আমার নিকট অধিক প্রিয় হল আমার একথা বলা যে, ‘আব্দুল্লাহ (ইবনু মাসউদ) বলেছেন’, ‘আলক্বামা বলেছেন’।[3]
[1] ইবনুল আছীর, তার আন নিহায়া গ্রন্থে বলেন, মুহাক্বালাহ সম্পর্কে ইখতিলাফ রয়েছে। বলা হয়: খাদ্যশস্য দ্বারা জমি ইজারা বা ভাড়া নেওয়া। আবার বলা হয়: নির্ধারিত অংশ যেমন এক তৃতীয়াংশ, এক চতুর্থাংশ বা অনুরূপ খাদ্যশস্য প্রদানের শর্তে জমি চাষ।
আবার বলা হয়: ফসল পাওয়ার পূর্বে বিক্রি করা। ...
[2] মুযাবানাহ: শুকনো খেজুরের বিনিময়ে গাছে থাকা খেজুরের ক্রয়-বিক্রয়।
[3] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ সহীহ। তবে এটি মুরসাল।
তাখরীজ: ইবনু সা’দ, আত তাবাকাত ৬/১৯০; এর শাহিদ রয়েছে আবু সাঈদ আল খুদরীর হাদীসে, যা বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে। এছাড়া জাবির কর্তৃক বর্ণিত সহীহ হাদীস রয়েছে যা মুসনাদে মাউসিলী নং ১৮০৬, ১৮৪৫ ও ২১৪১ এ।
