সুনান আদ-দারিমী
সুনান আদ-দারিমী (3029)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ حَمَّادٍ عَنْ إِبْرَاهِيمَ قَالَ قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ أَهْلُ الشِّرْكِ لَا نَرِثُهُمْ وَلَا يَرِثُونَا
৩০২৯. ইবরাহীম (রহঃ) হতে বর্ণিত, উমার ইবনু খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, আমরা মুশরিকদের মীরাছ পাই না, তারাও আমাদের মীরাছ পাবে না।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর রাবীগণ বিশ্বস্ত তবে এ সনদটি বিচ্ছিন্ন। ইবরাহীম উমার রাদ্বিয়াল্লাহু আনহু হতে শ্রবণ করেননি।
তাখরীজ: আব্দুর রাযযাক ৯৮৫৬, ১৯২৯৪; সাঈদ ইবনু মানসূর নং ১৪১।