হাদীস বিএন


সুনান আদ-দারিমী





সুনান আদ-দারিমী (3032)


أَخْبَرَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا شَرِيكٌ عَنْ الْأَشْعَثِ عَنْ الْحَسَنِ عَنْ جَابِرٍ قَالَ لَا نَرِثُ أَهْلَ الْكِتَابِ وَلَا يَرِثُونَا إِلَّا أَنْ يَمُوتَ لِلرَّجُلِ عَبْدُهُ أَوْ أَمَتُهُ




৩০৩২. হাসান (রহঃ) হতে বর্ণিত, জাবির রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমরা আহলে কিতাব (ইয়াহুদী ও খ্রিস্টান) দেরকে ওয়ারিস বানাই না, আবার তারাও আমাদেরকে ওয়ারিস বানায় না; তবে কোনো লোকের দাস বা দাসী মারা গেলে (সে তার ওয়ারিস হবে)।[1]

[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ যঈফ। জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে মাওকুফ।

তাখরীজ: আমরা এর পূর্ণ তাখরীজ দিয়েছি মাজমাউয যাওয়াইদ নং ৭২৪৫ তে। সংযোজনী: ইবনু আবী শাইবা ১১/৩৭৩ নং ১১৪৯৫ মারফু’ হিসেবে।