হাদীস বিএন


সুনান আদ-দারিমী





সুনান আদ-দারিমী (3034)


حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ دَاوُدَ عَنْ الشَّعْبِيِّ عَنْ مَسْرُوقٍ قَالَ كَانَ مُعَاوِيَةُ يُوَرِّثُ الْمُسْلِمَ مِنْ الْكَافِرِ وَلَا يُوَرِّثُ الْكَافِرَ مِنْ الْمُسْلِمِ قَالَ قَالَ مَسْرُوقٌ وَمَا حَدَثَ فِي الْإِسْلَامِ قَضَاءٌ أَحَبُّ إِلَيَّ مِنْهُ قِيلَ لِأَبِي مُحَمَّدٍ تَقُولُ بِهَذَا قَالَ لَا




৩০৩৪. মাসরুক (রহঃ) হতে বর্ণিত, তিনি বলেন, মু’আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু মুসলিমকে কাফিরের ওয়ারিস বানাতেন, তবে কোনো কাফিরকে মুসলিমের ওয়ারিস বানাতেন না। তিনি (বর্ণনাকারী) বলেন, মাসরুক (রহঃ) বলেন, এর চেয়ে ইসলামের মধ্যে আর কোনো নতুন ফায়সালা বা রায় আমার নিকট এত প্রিয় নেই।[1]

আবূ মুহাম্মদ (দারিমী) কে জিজ্ঞাসা করা হলো, আপনার মতও কি তাই? তিনি বলেন, না।

[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর রাবীগণ বিশ্বস্ত তবে মু’আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু থেকে মাসরুকের বর্ণনা আমরা জানতে পারিনি। আল্লাহই ভাল জানেন।

তাখরীজ: ইবনু আবী শাইবা ১১/৩৭৪ নং ১১৪৯৭; সাঈদ ইবনু মানসূর নং ১৪৫, ১৪৭ (অপর সহীহ সনদে)।