সুনান আদ-দারিমী
সুনান আদ-দারিমী (3036)
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ حَدَّثَنَا أَنَسُ بْنُ سِيرِينَ قَالَ قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ لَا يَتَوَارَثُ مِلَّتَانِ شَتَّى وَلَا يَحْجُبُ مَنْ لَا يَرِثُ
৩০৩৬. আনাস ইবনু সিরীন (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, উমার রাদ্বিয়াল্লাহু আনহু বললেন: দুই ভিন্ন দীনের অনুসারীগণ একে অপরের ওয়ারিস হবে না এবং যে ওয়ারিস হয় না, সে অন্যকে (মীরাস থেকে) বঞ্চিত করতে পারে না।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর রাবীগণ বিশ্বস্ত তবে এ সনদটি বিচ্ছিন্ন। আনাস ইবনু সীরীন উমার রাদ্বিয়াল্লাহু আনহু হতে শ্রবণ করেননি।
তাখরীজ: সাঈদ ইবনু মানসূর নং ১৩৮।