হাদীস বিএন


সুনান আদ-দারিমী





সুনান আদ-দারিমী (3038)


حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ عَنْ سَعِيدٍ عَنْ أَبِي مَعْشَرٍ عَنْ إِبْرَاهِيمَ قَالَ إِذَا مَاتَ الْمَيِّتُ وَجَبَتْ الْحُقُوقُ لِأَهْلِهَا وَلَمْ يَجْعَلْ لِمَنْ أَسْلَمَ أَوْ أُعْتِقَ قَبْلَ أَنْ يُقْسَمَ الْمِيرَاثُ شَيْئًا




৩০৩৮. আবী মা’শার হতে বর্ণিত, ইবরাহীম (রহঃ) বলেন, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, তখন এর হকদারকে তার হকসমূহ প্রদান করা ওয়াজিব হয়। তবে সেই ব্যক্তিকে কিছুই দেওয়া হবে না যে মীরাছ বন্টনের পূর্বে ইসলাম গ্রহণ করবে, অথবা যে দাসকে মুক্তি দান করবে।[1]

[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ যঈফ। জা’ফর ইবনু আওনকে তাদের অন্তর্ভূক্ত করা হয়নি যারা সাঈদ ইবনু আবী আরুবাহ’র স্মৃতিভ্রষ্ট হওয়ার পূর্বে তার থেকে শ্রবণ করেছেন। তবে এর মুতাবি’আত রয়েছে আলী ইবনু মাসহার হতে, আর তিনি সাঈদ হতে স্মৃতিভ্রষ্ট হওয়ার পূর্বে তার থেকে শ্রবণ করেছেন। ফলে এর সনদটিকে ইবরাহীম পর্যন্ত সহীহ তে রূপান্তরিত করে।

তাখরীজ: ইবনু আবী শাইবা ১১/৪২৪ নং ১১৬৭৫ সহীহ সনদে; আব্দুর রাযযাক আল মুসান্নাফ নং ৯৮৮৯।