সুনান আদ-দারিমী
حَدَّثَنَا سَهْلُ بْنُ حَمَّادٍ حَدَّثَنَا هَمَّامٌ قَالَ حَدَّثَنِي قَتَادَةُ قَالَ حَدَّثَنِي عَمْرُو بْنُ دِينَارٍ أَنَّ أَبَاهُ أَعْتَقَ رَقِيقًا لَهُ فِي مَرَضِهِ ثُمَّ بَدَا لَهُ أَنْ يَرُدَّهُمْ وَيُعْتِقَ غَيْرَهُمْ قَالَ فَخَاصَمُونِي إِلَى عَبْدِ الْمَلِكِ بْنِ مَرْوَانَ فَأَجَازَ عِتْقَ الْآخِرِينَ وَأَبْطَلَ عِتْقَ الْأَوَّلِينَ
৩২৫১. আমর ইবনু দীনার (রহঃ) হতে বর্ণিত, তার পিতা তার অসুস্থ অবস্থায় কয়েকটি দাস মুক্ত করলেন। এরপর তার মনে হলো যে, তিনি তাদেরকে ফিরিয়ে নিয়ে অপর কতককে মুক্তি দান করবেন। রাবী বলেন, তখন তারা (গোলামেরা) আব্দুল মালিক ইবনু মারওয়ানের নিকট মোকদ্দমা পেশ করেন। তখন তিনি পরে মুক্তিপ্রাপ্তদের মুক্তিদানকে বহাল রাখলেন এবং প্রথমবার মুক্তিপ্রাপ্তদের মুক্তিদানকে বাতিল করে দিলেন।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ যঈফ; দীনার- মাজহুল (অজ্ঞাত পরিচয়); অন্যান্য রাবীগণ বিশ্বস্ত।
তাখরীজ: আমি এটি এছাড়া কোথাও পাইনি।