হাদীস বিএন


সুনান আদ-দারিমী





সুনান আদ-দারিমী (3255)


أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُبَارَكِ حَدَّثَنَا الْوَلِيدُ عَنْ الْأَوْزَاعِيِّ عَنْ يَحْيَى قَالَ إِذَا اتَّهَمَ الْقَاضِي الْوَصِيَّ لَمْ يَعْزِلْهُ وَلَكِنْ يُوَكِّلُ مَعَهُ غَيْرَهُ وَهُوَ رَأْيُ الْأَوْزَاعِيِّ




৩২৫৫. আওযাঈ (রহঃ) হতে বর্ণিত, ইয়াহইয়া (রহঃ) বলেন, যদি কোনো ওয়াসী’ বা ওয়াসীয়াতপ্রাপ্ত ব্যক্তিকে কাযী বা বিচারক অভিযুক্ত করে, সে তাকে প্রত্যাহার করে নেবে না। তবে সে তার সাথে অন্য কাউকে এর দায়িত্বে নিয়োজিত করবে। আর এটি আওযাঈ’র মত।[1]

[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ যঈফ, ওয়ালীদ ইবনু মুসলিম মুদাল্লিস, আর তিনি এটি ‘আন আন’ শব্দে বর্ণনা করেছেন। তবে আছার বা হাদীসটি হাসান।

তাখরীজ: দেখুন, ইবনু আবী শাইবা নং ১০৯২২; আব্দুর রাযযাক নং ১৪৮১১।

সাঈদ ইবনু মানসূর নং ৩৭৬; ইবনু হাযম, আল মুহাল্লা ৯/২৪১;