সুনান আদ-দারিমী
حَدَّثَنَا الْحَكَمُ بْنُ الْمُبَارَكِ أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ هُوَ ابْنُ مُحَمَّدٍ عَنْ مُوسَى هُوَ ابْنُ عُقْبَةَ عَنْ نَافِعٍ أَنَّ رَجُلًا جَاءَ إِلَى ابْنِ عُمَرَ فَقَالَ إِنَّ رَجُلًا أَوْصَى إِلَيَّ وَجَعَلَ نَاقَةً فِي سَبِيلِ اللَّهِ وَلَيْسَ هَذَا زَمَانًا يُخْرَجُ إِلَى الْغَزْوِ فَأَحْمِلُ عَلَيْهَا فِي الْحَجِّ فَقَالَ ابْنُ عُمَرَ الْحَجُّ وَالْعُمْرَةُ مِنْ سَبِيلِ اللَّهِ
৩৩৪৩. নাফি’ঈ হতে বর্ণিত, এক ব্যকি ইবনু উমার রাদ্বিয়াল্লাহু আনহু এর নিকট এসে বললো, এক লোক আমার প্রতি আল্লাহর রাস্তায় একটি উট প্রদানের ওয়াসীয়াত করে। আর এ যুগে তো যুদ্ধের জন্য (উট-ঘোড়া) বের করা হয় না। তাই আমি কি সেটি হাজ্জের বাহন হিসেবে ব্যবহার করতে পারি?তখন ইবনু উমার রাদ্বিয়াল্লাহু আনহু বললেন: হাজ্জ ও উমরাহ আল্লাহর রাস্তায় (জিহাদ করা) বলে গণ্য।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ সহীহ।
তাখরীজ: ইবনু আবী শাইবা ১১/১৮১ নং ১০৮৮৮; বাইহাকী, ওয়াসাইয়া ৬/২৭২ সহীহ সনদে।
আর এর শাহিদ হাদীস রয়েছে উম্মু মা’কিল হতে তায়ালিসী ১/২০২ নং ৯৭৬; আহমাদ ৬/৪০৫-৪০৬; হাকিম, মুসতাদরাক ১/৪৮২। হাকিম বলেন, মুসলিমের শর্তানুযায়ী সহীহ, যাহাবী তা সমর্থন করে; আর এটি তেমনি যেমন তারা দু’জন বলেছেন।