হাদীস বিএন


সুনান আদ-দারিমী





সুনান আদ-দারিমী (502)


أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ، حَدَّثَنِي اللَّيْثُ، حَدَّثَنِي خَالِدُ بْنُ يَزِيدَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ، عَنْ عَبْدِ الْوَاحِدِ بْنِ قَيْسٍ، قَالَ: أَخْبَرَنِي مُخْبِرٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّهُ أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أُرِيدُ أَنْ أَرْوِيَ مِنْ حَدِيثِكَ، فَأَرَدْتُ أَنْ أَسْتَعِينَ بِكِتَابِ يَدِي مَعَ قَلْبِي، إِنْ رَأَيْتَ ذَلِكَ، فَقَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِنْ كَانَ قَالَهُ - عِ حَدِيثِي، ثُمَّ اسْتَعِنْ بِيَدِكَ مَعَ قَلْبِكَ

تحقيق الشيخ حسين سليم أسد الداراني : إسناده فيه علتان: ضعف عبد الله بن صالح كاتب الليث وجهالة المخبر عن عبد الله بن عمرو




৫০২. আব্দুল্লাহ ইবনু আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, একদা তিনি রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এসে বললেন: ইয়া রাসূলুল্লাহ! আমি আপনার হাদীস (লোকদের নিকট) বর্ণনা করতে চাই। ফলে আমি আমার অন্তরে (মুখস্ত) রাখার সাথে সাথে আমার হাতের সাহায্যে লিখেও রাখতে চাই, আপনি কী মনে করেন?

তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: “আমার হাদীস মুখস্ত রাখ; এরপর অন্তরে মুখস্ত রাখার সাথে সাথে (প্রয়োজনে) তোমার হাতের সাহায্য গ্রহণ কর“।[1]

[1] তাহকীক্ব: এর সনদে দু’টি ত্রুটি বিদ্যমান। ১. আব্দুল্লাহ ইবনু সালিহ যঈফ। ২. আব্দুল্লাহ ইবনু আমর হতে হাদীস বর্ণনাকারী ব্যক্তি অজ্ঞাত পরিচয়।

তাখরীজ: ইবনু সা’দ, আত তাবাকাত, ৪/২/৯; খতীব, তাক্বয়ীদুল্ ইলম পৃ: ৮১।