হাদীস বিএন


সুনান আদ-দারিমী





সুনান আদ-দারিমী (56)


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَرْطَاةُ بْنُ الْمُنْذِرِ، عَنْ ضَمْرَةَ بْنِ حَبِيبٍ، قَالَ: سَمِعْتُ مَسْلَمَةَ السَّكُونِيَّ، وَقَالَ غَيْرُ مُحَمَّدٍ: سَلَمَةَ السَّكُونِيَّ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: بَيْنَمَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ قَالَ قَائِلٌ: يَا رَسُولَ اللَّهِ، هَلْ أُتِيتَ بِطَعَامٍ مِنْ السَّمَاءِ؟، قَالَ: " نَعَمْ أُتِيتُ بِطَعَامٍ "، قَالَ: يَا نَبِيَّ اللَّهِ، هَلْ كَانَ فِيهِ مِنْ فَضْلٍ؟، قَالَ: نَعَمْ ، قَالَ: فَمَا فُعِلَ بِهِ؟، قَالِ: " رُفِعَ إِلَى السَّمَاءِ، وَقَدْ أُوحِيَ إِلَيَّ أَنِّي غَيْرُ لَابِثٍ فِيكُمْ إِلَّا قَلِيلًا، ثُمَّ تَلْبَثُونَ، حَتَّى تَقُولُوا: مَتَى مَتَى؟ ثُمَّ تَأْتُونِي أَفْنَادًا يُفْنِي بَعْضُكُمْ بَعْضًا، بَيْنَ يَدَيْ السَّاعَةِ مُوتَانٌ شَدِيدٌ، وَبَعْدَهُ سَنَوَاتُ الزَّلَازِلِ

تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده ضعيف لضعف معاوية بن يحيى ولكن الحديث صحيح




৫৬. সালামাহ আস-সাকুনী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট ছিলাম, তখন একজন লোক বলল, হে আল্লাহর রাসূল! আপনাকে কি আসমান হতে কোন খাদ্য প্রদান করা হয়েছে? তিনি জবাবে বলেন: ‘হাঁ, আমাকে (আসমান হতে) একটি খাদ্য প্রদান করা হয়েছে।’ লোকটি বলল, হে আল্লাহর নবী! তার থেকে কিছু উদ্বৃত্ত ছিল কি? তিনি বললেন: ‘হাঁ’। সে লোকটি বলল: তা কী করা হয়েছিল? তিনি বললেন: ‘আসমানে উঠিয়ে নেয়া হয়েছিল। আর আমার নিকট ওহী করা হয়েছে যে, আমি তোমাদের মাঝে সামান্য কয়টা দিনই অবস্থান করবো। অতঃপর তোমরা অপেক্ষা করতে থাকবে, এমনকি তোমরা বলবে: (কিয়ামত) কখন হবে, কখন হবে? তখন তোমরা পরস্পরকে হত্যা করতে থাকবে, এবং এমতাবস্থায়ই একের পর এক দলে দলে আমার নিকট আসবে। কিয়ামতের পূর্বে দু’টি ভীষণ মহামারী দেখা দেবে এবং এরপর আসবে ভূমিকম্পের বছরসমূহ।’[1]

[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ যঈফ, মুয়াবিয়া ইবনু ইয়াহইয়ার দূর্বলতার কারণে। কিন্তু হাদীসটি সহীহ। অন্যান্যরা সহীহ সনদে বর্ণনা করেছেন। হাইছামী মাজমা’উয যাওয়াইদে (৭/৩০৬) বলেছেন: এর বর্ণনাকারীগণ সিকাহ বা বিশ্বস্ত।

তাখরীজ: zwj;আবী ইয়ালা, আল zwj;মুসনাদ ৬৮৬১ সনদ সহীহ; আহমদ ৪/১০৪।