হাদীস বিএন


সুনান আদ-দারিমী





সুনান আদ-দারিমী (58)


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَعِيدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدٍ، عَنْ أَشْعَثَ بْنِ سَوَّارٍ، عَنْ أَبِي إِسْحَاق، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي لَيْلَةٍ إِضْحِيَانٍ، وَعَلَيْهِ حُلَّةٌ حَمْرَاءُ، فَجَعَلْتُ أَنْظُرُ إِلَيْهِ وَإِلَى الْقَمَرِ، قَالَ: فَلَهُوَ كَانَ أَحْسَنَ فِي عَيْنِي مِنْ الْقَمَرِ

تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده ضعيف أشعث بن سوار ضعيف وهو متأخر السماع من أبي إسحاق




৫৮. জাবির ইবনু সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন: আমি এক চাঁদনী রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে লাল রংয়ের একজোড়া উত্তম নতুন (মোটা কিংবা পাতলা[1]) কাপড় পরিহিত অবস্থায় দেখেছি। আমি একবার তাঁর দিকে আরেকবার চাঁদের দিকে তাকাচ্ছিলাম। আর নিশ্চয়ই আমার চোখে চাঁদের চেয়ে তাঁকেই বেশি সুন্দর লাগছিলো।[2]

[1] (হুল্লাহ’ শব্দের অর্থ সুন্দর উত্তম মোটা কিংবা পাতলা একজাতীয় দুইখানা কাপড়।- মুহাক্বিক্বের টীকা দ্র: - অনুবাদক)

[2] সনদ যঈফ । আশ’আস বিন সিওয়ার যঈফ। তবে তিরমিযী বারা’ ইবনু আযিব রা: হতে বর্ণিত হাদীসটির ব্যাপারে ইমাম বুখারীর মতামত উল্লেখ করেছেন যে, তিনি একে সহীহ বলেছেন। শাইখ আরনাউত্ব ও আল মাউসিলী, আল মুসনাদের (১৬৯৯, ১৭০০,১৭১৪) তাহক্বীক্বে এ হাদীসকে সহীহ বলেছেন।

তাখরীজ: তিরমিযী ২৮১২; তাবারানী, মু’জামুল কাবীর ২/২০৬ নং ১৮৪২; হাকিম ৪/১৮৬; বাইহাকী, দালাইল ১/১৯৬।ৎ

এর শাহিদ রয়েছে বারা’ রা: হতে আমরা যার তাখরীজ দিয়েছি মুসনাদুল মাউসিলী ৩/৪৬৪ নং ৭৪৭৭ ও ১৭০০ তে। আর তা সহীহ।