সুনান আদ-দারিমী
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ وَاقِدٍ، عَنْ يَحْيَى بْنِ عُقَيْلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ الذِّكْرَ وَيُقِلُّ اللَّغْوَ، وَيُطِيلُ الصَّلَاةَ، وَيُقْصِرُ الْخُطْبَةَ، وَلَا يَأْنَفُ وَلَا يَسْتَنْكِفُ أَنْ يَمْشِيَ مَعَ الْأَرْمَلَةِ، وَالْمِسْكِينِ فَيَقْضِيَ لَهُمَا حَاجَتَهُمَا
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده ضعيف لضعف محمد بن حميد
৭৫. আব্দুল্লাহ ইবনু আবী আওফা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেশি বেশি আল্লাহর যিকির করতেন এবং নিরর্থক কথা বা কাজ খুব কম করতেন, আর তিনি সালাত দীর্ঘ করতেন এবং বক্তব্য সংক্ষেপ করতেন। তিনি বিধবা ও গরীবদেরকে অবজ্ঞা করতেন না এবং তাদের সাথে চলাফেরায় সংকোচ বোধ করতেন না। বরং তাদের প্রয়োজনসমূহ পূরণ করে দিতেন।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ যঈফ, মুহাম্মদ ইবনু হামীদের দুর্বলতার কারণে। কিন্তু তার মতো আরো অনেকেই এ হাদীস বর্ণনা করেছেন, যা এ সনদকে সহীহ মানে উত্তীর্ণ করবে (فيصح الاسند)।
তাখরীজ: আমরা এর তাখরীজ দিয়েছি মাওয়ারিদুয যামআন নং ২১২৯, ২১৩০ ও সহীহ ইবনু হিব্বান নং ৬৪২৩, ৬৪২৪ তে। এছাড়াও, খতীব বাগদাদী, তারিখ বাগদাদ ৮/৫; নাসাঈ, আল কুবরা ১/৫৩১ নং ১৭১৬; বাইহাকী, শুয়াবুল ঈমান ৬/২৬৯ নং ৮১১৪।
