সুনান আদ-দারিমী
أَخْبَرَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ، قَالَ: لَمَّا كَانَ أَيَّامُ الْحَرَّةِ لَمْ يُؤَذَّنْ فِي مَسْجِدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثًا، وَلَمْ يُقَمْ، وَلَمْ يَبْرَحْ سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ الْمَسْجِدَ، وَكَانَ لَا يَعْرِفُ وَقْتَ الصَّلَاةِ إِلَّا بِهَمْهَمَةٍ يَسْمَعُهَا مِنْ قَبْرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ مَعْنَاهُ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :
৯৪. সাঈদ ইবনু আব্দুল আযীয হতে বর্ণিত, তিনি বলেন, ‘আইয়ামুল হাররাহ’ বা তীব্র অন্ধকারের দিনগুলিতে (৬৩ হিজরীতে ইয়াযীদের সময়কার মশহুর কষ্টকর শাস্তির দিনগুলি) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মসজিদে তিন দিন পর্যন্ত আযান ও জামা’আতে সালাত অনুষ্ঠিত হয়নি। সে সময় সাঈদ ইবনুল মুসাইয়্যেব রাহিমাহুল্লাহ মসজিদেই আটকা পড়েছিলেন। কিন্তু (গাড় অন্ধকারের কারণে) সালাতের ওয়াক্ত নির্ধারণ করতে পারতেন না, তবে (সালাতের ওয়াক্ত হলে) তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কবর হতে গুণগুণ শব্দ শুনতে পেতেন। পরে তিনি আমাদের নিকট এ অর্থের হাদীস বর্ণনা করেছেন।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদের রাবীগণ বিশ্বস্ত। তবে, সাঈদ ইবনু আব্দুল আযীয এত বেশী অল্প বযষ্ক ছিল যে, তিনি এ হাদীস কিংবা অন্য কিছু সাঈদ ইবনুল মুসাইয়্যেব থেকে শোনেননি । {শাইখ আলবানী বলেছেন: এর সনদ যঈফ; এ সনদে এমন রাবী রয়েছেন যিনি (হাদীস বর্ণনার সময় ভুল-সঠিক মিশিয়ে) তালগোল পাকিয়ে ফেলতেন।“ (মিশকাতের তাহক্বীক্ব, নং ৫৯৫১) - অনুবাদক ।}
তাখরীজ: (মুহাক্বিক্ব-এর কোন তাখরীজ করেন নি।)
