মুওয়াত্তা মালিক
2782 - وَحَدَّثَنِي مَالِكٌ (1)، عَن نَافِعٍ، عَنِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ؛ أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ قَالَ: لاَ يَحْتَلِبَنَّ أَحَدٌ مَاشِيَةَ أَحَدٍ بِغَيْرِ إِذْنِهِ، أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ تُؤْتَى مَشْرُبَتُهُ، فَتُكْسَرَ خِزَانَتُهُ، فَيُنْتَقَلَ طَعَامُهُ، وَإِنَّمَا تَخْزُنُ لَهُمْ ضُرُوعُ مَوَاشِيهِمْ أَطْعِمَاتِهِمْ، فَلاَ يَحْتَلِبَنَّ أَحَدٌ مَاشِيَةَ أَحَدٍ إِلاَّ بِإِذْنِهِ.
_حاشية__________
(1) وهو في رواية أَبِي مُصْعَب الزُّهْرِي، للموطأ (2044)، وسُوَيْد بن سَعِيد (740)، وورد في "مسند الموطأ" 708.
আব্দুল্লাহ ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
কেউ যেন অন্যের অনুমতি ব্যতীত তার পশুর দুধ দোহন না করে। তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করবে যে, তার পানীয়ের (সংরক্ষিত) জায়গায় যাওয়া হবে, অতঃপর তার ভাঁড়ার ঘর ভেঙে ফেলা হবে এবং তার খাদ্যসামগ্রী সরিয়ে নেওয়া হবে? নিশ্চয় পশুর স্তনগুলোই (ওলান) তাদের জন্য খাদ্যসামগ্রী সঞ্চিত রাখে। অতএব, কেউ যেন অন্যের অনুমতি ছাড়া তার পশুর দুধ দোহন না করে।