হাদীস বিএন


সুনান আল-কুবরা লিন-নাসাঈ





সুনান আল-কুবরা লিন-নাসাঈ (11873)


11873 - عَنْ أَحْمَدَ بْنِ سُلَيْمَانَ، عَنْ عَفَّانَ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " يَجْتَمِعُ مَلَائِكَةُ اللَّيْلِ، وَمَلَائِكَةُ النَّهَارِ عِنْدَ صَلَاةِ الْفَجْرِ، وَصَلَاةِ الْعَصْرِ، فَإِذَا عَرَجَتْ مَلَائِكَةُ النَّهَارِ، قَالَ اللهُ عَزَّ وَجَلَّ لَهُمْ: مِنْ أَيْنَ جِئْتُمْ؟ فَيَقُولُونَ: جِئْنَاكَ مِنْ عِنْدِ عَبَّادٍ لَكَ، أَتَيْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ، وَجِئْنَاكَ وَهُمْ يُصَلُّونَ، فَإِذَا عَرَجَتْ مَلَائِكَةُ اللَّيْلِ، قَالَ اللهُ عَزَّ وَجَلَّ لَهُمْ: مِنْ أَيْنَ جِئْتُمْ؟ قَالَوا: جِئْنَاكَ مِنْ عِنْدِ عَبَّادٍ لَكَ أَتَيْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ، وَجِئْنَاكَ وَهُمْ يُصَلُّونَ "




আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: রাত ও দিনের ফেরেশতারা ফজর এবং আসরের সালাতের সময় একত্রিত হন। অতঃপর যখন দিনের ফেরেশতারা উপরে আরোহণ করেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, "তোমরা কোত্থেকে এসেছো?" তখন তারা বলেন, "আমরা আপনার এমন কিছু বান্মদার নিকট থেকে আপনার কাছে এসেছি, যখন আমরা তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা সালাত আদায় করছিলেন এবং যখন আমরা (তাদের ছেড়ে) আপনার কাছে আসলাম, তখনও তারা সালাত আদায় করছিলেন।" অতঃপর যখন রাতের ফেরেশতারা উপরে আরোহণ করেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, "তোমরা কোত্থেকে এসেছো?" তারা বলেন, "আমরা আপনার এমন কিছু বান্দার নিকট থেকে আপনার কাছে এসেছি, যখন আমরা তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা সালাত আদায় করছিলেন এবং যখন আমরা (তাদের ছেড়ে) আপনার কাছে আসলাম, তখনও তারা সালাত আদায় করছিলেন।"