সুনান আল-কুবরা লিন-নাসাঈ
2670 - أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ شَقِيقٍ، قَالَ: سَأَلْتُ عَائِشَةَ عَنْ صِيَامِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: « كَانَ يَصُومُ حَتَّى نَقُولَ قَدْ صَامَ، وَيُفْطِرُ حَتَّى نَقُولَ قَدْ أَفْطَرَ، وَمَا صَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا كَامِلًا مُنْذُ قَدِمَ الْمَدِينَةَ إِلَّا رَمَضَانَ»
আয়েশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনু শাক্বীক (রাহিমাহুল্লাহ) বলেন, আমি তাঁকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাওম (রোযা) সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম।
তিনি বললেন, তিনি এমনভাবে সাওম পালন করতেন যে আমরা বলতাম, তিনি তো রোযা রেখেই চলেছেন। আবার এমনভাবে সাওম ছাড়া শুরু করতেন যে আমরা বলতাম, তিনি তো রোযা ছেড়েই দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় আগমনের পর থেকে রমযান মাস ব্যতীত অন্য কোনো পূর্ণ মাস সাওম পালন করেননি।