হাদীস বিএন


সুনান আল-কুবরা লিন-নাসাঈ





সুনান আল-কুবরা লিন-নাসাঈ (2678)


2678 - أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا ثَابِتُ بْنُ قَيْسٍ أَبُو الْغُصْنِ، شَيْخٌ مِنْ أَهْلِ الْمَدِينَةِ قَالَ: حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الْمَقْبُرِيُّ، قَالَ: حَدَّثَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، لَمْ أَرَكَ تَصُومُ مِنَ شَهْرٍ مِنَ الشُّهُورِ مَا تَصُومُ مِنْ شَعْبَانَ، قَالَ: « ذَلِكَ شَهْرٌ يَغْفُلُ النَّاسُ عَنْهُ بَيْنَ رَجَبَ وَرَمَضَانَ، وَهُوَ شَهْرٌ تُرْفَعُ فِيهِ الْأَعْمَالُ إِلَى رَبِّ الْعَالَمِينَ، فَأُحِبُّ أَنْ يُرْفَعَ عَمَلِي وَأَنَا صَائِمٌ»




উসামা ইবনু যায়িদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম: হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), আমি আপনাকে শাবান মাসে যত রোযা রাখতে দেখি, অন্য কোনো মাসে তত রোযা রাখতে দেখিনি। তিনি বললেন: ঐ মাসটি এমন, যে ব্যাপারে মানুষ রজব ও রমযানের মাঝে উদাসীন থাকে। আর এই মাসেই (বান্দাদের) আমলসমূহ রব্বুল আলামীনের (আল্লাহর) নিকট পেশ করা হয়। তাই আমি পছন্দ করি যে, আমার আমল রোযা রাখা অবস্থায় পেশ করা হোক।