সুনান আল-কুবরা লিন-নাসাঈ
2835 - أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ: ابْنُ جُرَيْجٍ قَالَ: عَطَاءٌ دَعَا عَبْدُ اللهِ بْنُ عَبَّاسٍ الْفَضْلَ بْنَ عَبَّاسٍ، يَوْمَ عَرَفَةَ إِلَى الطَّعَامِ، فَقَالَ: إِنِّي صَائِمٌ، فَقَالَ عَبْدُ اللهِ: لَا تَصُمْ، فَإِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُرِّبَ إِلَيْهِ حِلَابٌ فِيهِ لَبَنٍ يَوْمَ عَرَفَةَ « فَشَرِبَ مِنْهُ، فَلَا تَصُمْ، فَإِنَّ النَّاسَ يَسْتَنُّونَ بِكُمْ»
আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত:
তিনি আরাফার দিন ফজল ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে খাবারের জন্য ডাকলেন। তখন ফজল (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, আমি রোজা রেখেছি। আবদুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, রোজা রেখো না। কারণ, আরাফার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুধ ভর্তি একটি পাত্র পেশ করা হয়েছিল এবং তিনি তা থেকে পান করেছিলেন। অতএব, তুমি রোজা রেখো না। কারণ, লোকেরা তোমাদের অনুসরণ করে থাকে।