সুনান আল-কুবরা লিন-নাসাঈ
2866 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ، يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ يَقُولُ: «إِنِّي صَائِمٌ فَمَنْ شَاءَ فَلْيَصُمْ» وَأَرْسَلَ إِلَى أَهْلِ الْعَوَالِي فَقَالَ: « مَنْ أَكَلَ فَلَا يَأْكُلْ، وَمَنْ لَمْ يَكُنْ أَكَلَ فَلْيُتِمَّ صَوْمَهُ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: هَذَا الْكَلَامُ الْأَخِيرُ خَطَأٌ لَا نَعْلَمُ أَنَّ أَحَدًا مِنْ أَصْحَابِ الزُّهْرِيِّ تَابَعَهُ عَلَيْهِ، خَالَفَهُ قُتَيْبَةُ
মুআবিয়া ইবনু আবি সুফিয়ান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আশুরার দিন বলতে শুনেছি: "নিশ্চয়ই আমি রোযা রাখছি। অতএব, যে চায়, সে যেন রোযা রাখে।" আর তিনি ’আওয়ালী’ এলাকার অধিবাসীদের নিকট লোক মারফত বার্তা পাঠালেন, "যে ব্যক্তি আহার করেছে, সে যেন আহার না করে (দিনের বাকি অংশ পানাহার থেকে বিরত থাকে)। আর যে আহার করেনি, সে যেন তার রোযা পূর্ণ করে।"
আবূ আবদির রহমান (নাসাঈ) বলেন, এই শেষের কথাটি ভুল। আমরা যূহরী (রাহিমাহুল্লাহ)-এর শিষ্যদের মধ্যে এমন কাউকে জানি না যে এই বিষয়ে তাঁর (সুফিয়ান) অনুসরণ করেছে। কুতাইবা তাঁর বিরোধীতা করেছেন।