সুনান সাঈদ বিন মানসুর
সুনান সাঈদ বিন মানসুর (1059)
1059 - أَخْبَرَنَا سَعِيدٌ قَالَ: نا سُفْيَانُ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: سَمِعْتُ مُجَاهِدًا يَقُولُ: «فَطَلِّقُوهُنَّ لِقِبَلِ عِدَّتِهِنَّ» ، قَالَ سُفْيَانُ: وَمَا سَمِعْتُ ابْنَ جُرَيْجٍ يَقُولُ فِي شَيْءٍ: سَمِعْتُ مُجَاهِدًا، إِلَّا فِي هَذَا
মুজাহিদ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত। তিনি (কুরআনের আয়াত প্রসঙ্গে) বলছিলেন: “ফাত্বাল্লিকূহুন্না লিক্বিবালি ইদ্দাতিহিন্না” [অর্থাৎ, তোমরা তাদেরকে তাদের ইদ্দতের সূচনা সামনে রেখে তালাক দাও]।
সুফিয়ান (রাহিমাহুল্লাহ) বলেন, আমি ইবনু জুরাইজকে এই হাদিসটি ছাড়া অন্য কোনো বিষয়ে মুজাহিদের নিকট থেকে সরাসরি শোনার কথা বলতে শুনিনি।