সুনান আদ-দারাকুতনী
4540 - نا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي شَيْبَةَ , نا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ كَرَامَةَ , نا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى , عَنْ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ , عَنْ دَاوُدَ بْنِ الْحُصَيْنِ , عَنْ عِكْرِمَةَ , -[408]- عَنِ ابْنِ عَبَّاسٍ , أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لِلْجَارِ أَنْ يَضَعَ خَشَبَتَهُ عَلَى جِدَارِ جَارِهِ وَإِنْ كَرِهَ , وَالطَّرِيقُ الْمِيتَاءُ سَبْعُ أَذْرُعٍ , وَلَا ضَرَرَ وَلَا إِضْرَارَ»
ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“প্রতিবেশীর অধিকার আছে যে সে তার প্রতিবেশীর দেয়ালের উপর তার (ঘরের) কাঠ স্থাপন করবে, যদিও সে (দেয়ালের মালিক) তা অপছন্দ করে। আর সাধারণ রাস্তার প্রশস্ততা হলো সাত হাত। এবং ইসলামে কারো ক্ষতি করা যাবে না এবং (কারো দ্বারা) ক্ষতিগ্রস্ত হওয়াও যাবে না।”