সুনান আদ-দারাকুতনী
4703 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ السَّرِيِّ بْنِ عُثْمَانَ التَّمَّارُ , نا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ الْقَزَّازُ , نا أَبُو النَّضْرِ هَاشِمُ بْنُ الْقَاسِمِ , نا شُعْبَةُ , عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ , عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ الْحَضْرَمِيِّ , عَنْ أَبِيهِ , أَنَّ رَجُلًا يُقَالُ لَهُ: سُوَيْدُ بْنُ طَارِقٍ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْخَمْرِ فَنَهَاهُ عَنْهَا , فَقَالَ: إِنَّمَا أَصْنَعُهَا لِلدَّوَاءِ , فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهَا دَاءٌ وَلَيْسَتْ بِدَوَاءٍ»
ওয়ায়েল ইবন হুজর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, সুওয়াইদ ইবন তারিক নামক এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মদ (খামর) সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন তিনি তাকে তা ব্যবহার করতে নিষেধ করলেন। লোকটি বলল, ‘আমি তো কেবল ওষুধের জন্য এটি প্রস্তুত করি।‘ তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, "নিশ্চয়ই তা (মদ) রোগ, ওষুধ নয়।"