হাদীস বিএন


মিশকাতুল মাসাবিহ





মিশকাতুল মাসাবিহ (181)


وَعَن أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: لَا تُشَدِّدُوا عَلَى أَنْفُسِكُمْ فَيُشَدِّدَ اللَّهُ عَلَيْكُمْ فَإِنَّ قَوْمًا شَدَّدُوا عَلَى أَنْفُسِهِمْ فَشَدَّدَ اللَّهُ عَلَيْهِمْ فَتِلْكَ بَقَايَاهُمْ فِي الصَّوَامِعِ والديار (رَهْبَانِيَّة ابتدعوها مَا كتبناها عَلَيْهِم) رَوَاهُ أَبُو دَاوُد




১৮১-[৪২] আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ তোমরা নিজেদের নাফসের (আত্মার) উপর ইচ্ছা করে কঠোরতা করো না। কেননা পরবর্তীতে আল্লাহ না আবার তোমাদের ওপর কঠোরতা চাপিয়ে দেন। পূর্বেও একটি জাতি (বনী ইসরাঈল) নিজেদের ওপর কঠোরতা অবলম্বন করেছিল। তাই আল্লাহ তা’আলাও তাদের ওপর কঠোর বিধান চাপিয়ে দিলেন। গির্জায় ও ধর্মশালায় যে লোকগুলো আছে, এরা তাদেরই উত্তরাধিকারী। (কুরআনে উল্লেখ আছে) ’’তারা নিজেরাই নিজেদের জন্য ’রহ্বানিয়্যাত’ বা বৈরাগ্যবাদ-কে আবিষ্কার করেছিল। আমি তাদের ওপর নির্ধারণ করিনি’’- (সূরাহ্ আল হাদীদ ৫৭: ২৭)। (আবূ দাঊদ)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف




تحقيق الشيخ زبیر العلیزي الباكستاني: * إسنادہ ضعیف، رواہ أبو داود (4904) ٭ سعید بن عبد الرحمٰن بن أبی، العمیاء و ثقہ ابن حبان وحدہ و لبعض الحدیث شاھد عند البخاري فی التاریخ الکبیر، (94/4) وسندہ حسن وھو یغني عنہ .