হাদীস বিএন


মিশকাতুল মাসাবিহ





মিশকাতুল মাসাবিহ (246)


وَعَن أبي هُرَيْرَة رِوَايَةً: "يُوشِكُ أَنْ يَضْرِبَ النَّاسُ أَكْبَادَ الْإِبِلِ يَطْلُبُونَ الْعِلْمَ فَلَا يَجِدُونَ أَحَدًا أَعْلَمَ مِنْ عَالم الْمَدِينَة" . رَوَاهُ التِّرْمِذِيّ فِي جَامِعِهِ. قَالَ ابْنُ عُيَيْنَةَ: إِنَّهُ مَالِكُ بْنُ أنس وَمثله عَن عبد الرَّزَّاق قَالَ اسحق بْنُ مُوسَى: وَسَمِعْتُ ابْنَ عُيَيْنَةَ أَنَّهُ قَالَ: هُوَ الْعُمَرِيُّ الزَّاهِدُ وَاسْمُهُ عَبْدُ الْعَزِيزِ بْنُ عبد الله




২৪৬-[৪৯] আবূ হুরায়রাহ্ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এমন সময় খুব বেশি দূরে নয়, মানুষ যখন জ্ঞানের সন্ধানে উটের কলিজায় আঘাত করবে (অর্থাৎ- উটে আরোহণ করে দুনিয়া ঘুরে বেড়াবে)। কিন্তু মদীনার ’আলিমদের চেয়ে বড় কোন ’আলিম কোথাও খুঁজে পাবে না।
জামি’ আত্ তিরমিযীতে ইবনু ’উআয়নাহ্ হতে বর্ণিত হয়েছে, মদীনার সে ’আলিম মালিক ইবনু আনাস। ’আবদুর রাযযাক্বও এ কথা লিখেছেন। আর ইসহাক ইবনু মূসার বর্ণনা হলো, আমি ইবনু ’উআয়নাহকে এ কথা বলতে শুনেছি, মদীনার সে ’আলিম হলো ’উমারী জাহিদ। অর্থাৎ- ’উমার ফারূক (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর খান্দানের লোক। তার নাম হলো ’আবদুল ’আযীয ইবনু ’আবদুল্লাহ।




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف




تحقيق الشيخ زبیر العلیزي الباكستاني: * إسنادہ ضعیف، رواہ الترمذي (2680 وقال: حسن صحیح .) [و صححہ، الحاکم علٰی شرط مسلم (1/ 91 ح 307) ووافقہ الذہبي .] ٭ ابن جریج و أبو الزبیر، مدلسان و عنعنا و للحدیث شاھد منقطع عند ابن عبد البر فی الانتقاء (ص 20)