হাদীস বিএন


মিশকাতুল মাসাবিহ





মিশকাতুল মাসাবিহ (248)


وَعَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْعُذْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: "يَحْمِلُ هَذَا الْعِلْمَ مِنْ كُلِّ خَلَفٍ عُدُولُهُ يَنْفُونَ عَنْهُ تَحْرِيفَ الْغَالِينَ وَانْتِحَالَ الْمُبْطِلِينَ وَتَأْوِيلَ الْجَاهِلين" . رَوَاهُ الْبَيْهَقِيّ




২৪৮-[৫১] ইবরাহীম ইবনু ’আবদুর রহমান আল ’উযরী (রাহিমাহুল্লাহ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক আগত জামা’আতের মধ্যে নেক, তাক্বওয়াসম্পন্ন এবং নির্ভরযোগ্য মানুষ (কিতাব ও সুন্নাহর) এ জ্ঞান গ্রহণ করবেন। আর তিনিই এ জ্ঞানের মাধ্যমে (কুরআন-সুন্নাহ) সীমালঙ্ঘনকারীদের রদবদল, বাতিলপন্থীদের মিথ্যা অপবাদ এবং জাহিল অজ্ঞদের ভুল ব্যাখ্যা-বিশ্লেষণকে বিদূরিত করবেন।
ইমাম বায়হাক্বী হাদীসটি ’মাদ্খাল’ গ্রন্থে মুরসালরূপে বর্ণনা করেছেন।
জাবির (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সূত্রে বর্ণিত হাদীস فَاِنَّمَا شِفَاءُ الْعَىِّ السُّوَالُ আমি তায়াম্মুম সম্পর্কিত অধ্যায়ে বর্ণনা করবো ইন-শা-আল্লাহু তা’আলা।




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح




تحقيق الشيخ زبیر العلیزي الباكستاني: * إسنادہ ضعیف، رواہ البیھقي (10 / 209) [و ابن وضاح في البدع، والنھي عنھا: 1] ٭ معان بن رفاعۃ: ضعیف و السند مرسل . حدیث جابر یأتي (531)