মিশকাতুল মাসাবিহ
মিশকাতুল মাসাবিহ (6041)
وَفِي رِوَايَةِ ابْنِ عُمَرَ قَالَ: «ثُمَّ أَخَذَهَا ابْنُ الْخَطَّابِ مِنْ يَدِ أَبِي بَكْرٍ فَاسْتَحَالَتْ فِي يَدِهِ غَرْبًا فَلَمْ أَرَ عَبْقَرِيًّا يَفْرِي فَرْيَهُ حَتَّى رَوِيَ النَّاسُ وَضَرَبُوا بعَطَنٍ» . مُتَّفق عَلَيْهِ
৬০৪১-[৭] ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর এক বর্ণনাতে আছে, অতঃপর ইবনুল খত্তাব বালতিটা আবূ বকর এর হাত হতে নিজের হাতে নিলেন। বালতিটি তার হাতে পৌছেই বৃহদাকারে পরিণত হয়ে গেল। আর আমি কোন শক্তিশালী যুবককেও দেখিনি ’উমার-এর মতো পানি তুলতে যে, তাতে সমস্ত লোক পরিতপ্ত হয়ে গেল এবং পানির প্রাচুর্যের কারণে লোকেরা ঐ স্থানকে উটশালা বানিয়ে নিল। (বুখারী ও মুসলিম)
تحقيق الشيخ ناصر الدين الألباني: متفق عليه
تحقيق الشيخ زبیر العلیزي الباكستاني: * متقف علیہ، رواہ البخاري (7019) و مسلم (19/ 2393)