হাদীস বিএন


মিশকাতুল মাসাবিহ





মিশকাতুল মাসাবিহ (97)


وَعَن أبي خزامة عَن أَبِيه قَالَ سَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ رُقًى نَسْتَرْقِيهَا وَدَوَاءً نَتَدَاوَى بِهِ وَتُقَاةً نَتَّقِيهَا هَلْ تَرُدُّ مِنْ قَدَرِ اللَّهِ شَيْئًا قَالَ: "هِيَ مِنْ قَدَرِ الله" . رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه




৯৭-[১৯] আবূ খুযামাহ্ (রাহিমাহুল্লাহ) সূত্রে তার পিতা হতে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রসূল! আমরা (রোগমুক্তির জন্য) যেসব তন্ত্রমন্ত্র পাঠ করি বা ঔষধ ব্যবহার করে থাকি কিংবা আমরা আত্মরক্ষা করতে যে কোন উপায়ে চেষ্টা করি- এ সকল কি তাক্বদীরকে কিছু পরিবর্তন করতে পারে? তিনি বললেন, এ সকল কাজও আল্লাহর (পূর্বে নির্ধারিত) তাক্বদীরের অন্তর্ভুক্ত। (আহমাদ, তিরমিযী ও ইবনু মাজাহ্)




تحقيق الشيخ ناصر الدين الألباني: لم تتم دراسته




تحقيق الشيخ زبیر العلیزي الباكستاني: * سندہ ضعیف، رواہ أحمد (3/ 421 ح 15551۔ 15554) والترمذي (2065، وقال: ھذا حدیث حسن) وابن ماجہ (3437) ٭ ابن أبي خزامۃ مجھول الحال، وثقہ، الترمذي وحدہ و لبعض الحدیث شواہد، انظر الحدیث الآتي (99)