মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল
428 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، حَدَّثَنِي ابْنُ شِهَابٍ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ الْجُنْدَعِيِّ، أَنَّهُ سَمِعَ حُمْرَانَ مَوْلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ، قَالَ: رَأَيْتُ أَمِيرَ الْمُؤْمِنِينَ عُثْمَانَ يَتَوَضَّأُ، فَأَهْرَاقَ عَلَى يَدَيْهِ ثَلَاثَ مِرَارٍ، ثُمَّ اسْتَنْثَرَ ثَلاثًا وَمَضْمَضَ ثَلاثًا ... وَذَكَرَ الْحَدِيثَ مِثْلَ مَعْنَى حَدِيثِ مَعْمَرٍ .
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده صحيح]
উসমান ইবনে আফফান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, (হুমরান বলেন) আমি আমীরুল মুমিনীন উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে ওযু করতে দেখেছি। তিনি তাঁর উভয় হাতের ওপর তিনবার পানি ঢাললেন, এরপর তিনবার নাকে পানি দিয়ে নাক ঝাড়লেন এবং তিনবার কুলি করলেন... এবং তিনি মা’মার-এর বর্ণিত হাদীসের অর্থের অনুরূপ হাদীসটি উল্লেখ করেছেন।
