صحيح الجامع الصغير وزيادته
Sahihul Jami
সহীহুল জামি
1968 - `إن الميت تحضره الملائكة فإذا كان الرجل صالحا قال: اخرجي أيتها النفس الطيبة كانت في الجسد الطيب اخرجي حميدة وأبشري بروح وريحان ورب غير غضبان فلا يزال يقال لها ذلك حتى تخرج ثم يعرج بها إلى السماء فيستفتح لها فيقال: من هذا؟ فيقول: فلان فيقال: مرحبا بالنفس الطيبة كانت في الجسد الطيب ادخلي حميدة وأبشري بروح وريحان ورب غير غضبان فلا يزال يقال لها ذلك حتى ينتهي بها إلى السماء التي فيها الله تبارك وتعالى; فإذا كان الرجل السوء قال اخرجي أيتها النفس الخبيثة كانت في الجسد الخبيث اخرجي ذميمة وأبشري بحميم وغساق
وآخر من شكله أزواج فلا يزال يقال لها ذلك حتى تخرج ثم يعرج بها إلى السماء فيستفتح لها فيقال: من هذا؟ فيقال: فلان فيقال: لا مرحبا بالنفس الخبيثة كانت في الجسد الخبيث ارجعي ذميمة فإنها لا تفتح لك أبواب السماء فترسل من السماء ثم تصير إلى القبر; فيجلس الرجل الصالح في قبره غير فزع ولا مشعوف1 ثم يقال له: فيم كنت؟ فيقول: كنت في الإسلام فيقال له: ما هذا الرجل؟ فيقول: محمد رسول الله صلى الله عليه وسلم جاءنا بالبينات من عند الله فصدقناه2 فيقال له: هل رأيت الله؟ فيقول: ما ينبغي لأحد أن يرى الله فيفرج له فرجة قبل النار فينظر إليها يحطم بعضها بعضا فيقال له: انظر إلى ما وقاك الله تعالى ثم يفرج له فرجة قبل الجنة فينظر إلى زهرتها وما فيها فيقال له: هذا مقعدك ويقال له: على اليقين كنت وعليه مت وعليه تبعث إن شاء الله ; ويجلس الرجل السوء في قبره فزعا مشعوفا فيقال له: فيم كنت؟ فيقول: لا أدري فيقال له: ما هذا الرجل؟ فيقول: سمعت الناس يقولون قولا فقلته! فيفرج له فرجة قبل الجنة فينظر إلى زهرتها وما فيها فيقال له: انظر إلى ما صرف الله عنك ثم يفرج له فرجة إلى النار فينظر إليها يحطم بعضها بعضا فيقال: هذا مقعدك على الشك كنت وعليه مت وعليه تبعث إن شاء الله`.
تحقيق الشيخ ناصر الدين الألباني:
(صحيح) … [هـ] عن أبي هريرة. الترغيب 4/188.
অনুবাদঃ আবূ হুরায়রাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নিশ্চয় মৃত ব্যক্তির কাছে ফেরেশতারা উপস্থিত হন। যখন লোকটি নেককার হয়, তখন তারা বলে: হে পবিত্র আত্মা, যা ছিল পবিত্র দেহের মধ্যে! তুমি প্রসংশিত অবস্থায় বের হয়ে এসো। আর সুসংবাদ গ্রহণ করো আল্লাহর অনুগ্রহ, জান্নাতী সুগন্ধি এবং এমন প্রতিপালকের, যিনি অসন্তুষ্ট নন। যতক্ষণ না আত্মাটি বের হয়, ততক্ষণ পর্যন্ত তাকে এই কথা বলা হতে থাকে। অতঃপর তাকে নিয়ে আসমানের দিকে আরোহণ করা হয়। তার জন্য দরজা খুলতে বলা হলে জিজ্ঞাসা করা হয়: ইনি কে? সে (ফেরেশতা) বলে: অমুক। তখন বলা হয়: তোমাকে স্বাগতম, হে পবিত্র আত্মা, যা ছিল পবিত্র দেহের মধ্যে! তুমি প্রসংশিত অবস্থায় প্রবেশ করো। আর সুসংবাদ গ্রহণ করো আল্লাহর অনুগ্রহ, জান্নাতী সুগন্ধি এবং এমন প্রতিপালকের, যিনি অসন্তুষ্ট নন। যতক্ষণ না তাকে সেই আসমানে পৌঁছানো হয়, যেখানে আল্লাহ তাবারাকা ওয়া তা‘আলা অবস্থান করেন, ততক্ষণ পর্যন্ত তাকে এ কথা বলা হতে থাকে।
আর যখন লোকটি অসৎ হয়, তখন (ফেরেশতারা) বলে: হে পঙ্কিল আত্মা, যা ছিল অপবিত্র দেহের মধ্যে! তুমি নিন্দিত অবস্থায় বের হও। আর সুসংবাদ গ্রহণ করো উষ্ণ পানি, ক্ষত নিঃসৃত পুঁজের এবং এর অনুরূপ (শাস্তির) বিভিন্ন প্রকারের। যতক্ষণ না আত্মাটি বের হয়, ততক্ষণ পর্যন্ত তাকে এই কথা বলা হতে থাকে। অতঃপর তাকে নিয়ে আসমানের দিকে আরোহণ করা হয়। তার জন্য দরজা খুলতে বলা হলে জিজ্ঞাসা করা হয়: ইনি কে? সে বলে: অমুক। তখন বলা হয়: তোমাকে স্বাগতম নয়, হে পঙ্কিল আত্মা, যা ছিল অপবিত্র দেহের মধ্যে! তুমি নিন্দিত অবস্থায় ফিরে যাও। নিশ্চয়ই তোমার জন্য আসমানের দরজাসমূহ খোলা হবে না। অতঃপর তাকে আসমান থেকে নিচে নিক্ষেপ করা হয় এবং সে কবরে পৌঁছে যায়।
অতঃপর নেককার ব্যক্তিকে তার কবরে বসানো হয়। সে ভীতও হবে না এবং হতবিহ্বলও হবে না। অতঃপর তাকে বলা হয়: তুমি কিসের উপর ছিলে? সে বলে: আমি ইসলামের উপর ছিলাম। তাকে বলা হয়: এই লোকটি কে? সে বলে: ইনি মুহাম্মাদ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম), যিনি আমাদের কাছে আল্লাহর নিকট থেকে সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিলেন, আর আমরা তাঁকে বিশ্বাস করেছিলাম। তাকে বলা হয়: তুমি কি আল্লাহকে দেখেছিলে? সে বলে: কারো জন্য আল্লাহকে দেখা উচিত নয় (এখন)। অতঃপর তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দেওয়া হয়। সে তার দিকে তাকায়, যার একটি অংশ অন্য অংশকে চূর্ণবিচূর্ণ করছে। তাকে বলা হয়: দেখো! আল্লাহ তা‘আলা তোমাকে কী থেকে রক্ষা করেছেন। অতঃপর তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দেওয়া হয়। সে তার সৌন্দর্য এবং এর মধ্যে যা আছে, তা দেখে। তাকে বলা হয়: এটি তোমার স্থান। আর তাকে বলা হয়: তুমি নিশ্চিত বিশ্বাসের উপর ছিলে, এর উপরেই তোমার মৃত্যু হয়েছে এবং ইন শা আল্লাহ এর উপরেই তোমাকে পুনরুত্থিত করা হবে।
আর অসৎ ব্যক্তিকে তার কবরে ভীত ও হতবিহ্বল অবস্থায় বসানো হয়। তাকে বলা হয়: তুমি কিসের উপর ছিলে? সে বলে: আমি জানি না। তাকে বলা হয়: এই লোকটি কে? সে বলে: আমি লোকদেরকে কিছু বলতে শুনেছি, তাই আমিও বলেছি। অতঃপর তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দেওয়া হয়। সে তার সৌন্দর্য এবং এর মধ্যে যা আছে, তা দেখে। তাকে বলা হয়: দেখো! আল্লাহ তোমার থেকে কী সরিয়ে দিয়েছেন। অতঃপর তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দেওয়া হয়। সে তার দিকে তাকায়, যার একটি অংশ অন্য অংশকে চূর্ণবিচূর্ণ করছে। তাকে বলা হয়: এটি তোমার স্থান। তুমি সন্দেহের উপর ছিলে, এর উপরেই তোমার মৃত্যু হয়েছে এবং ইন শা আল্লাহ এর উপরেই তোমাকে পুনরুত্থিত করা হবে।