সহীহুল জামি
সহীহুল জামি (6135)
6135 - «من تبع جنازة حتى يصلي عليها ويفرغ منها فله قيراطان ومن تبعها حتى يصلي عليها فله قيراط والذي نفس محمد بيده لهوأثقل في ميزانه من أحد» .
تحقيق الشيخ ناصر الدين الألباني:
(صحيح) [حم هـ] عن أبي. أحكام الجنائز ص 68.
আবু হুরাইরাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, যে ব্যক্তি কোনো জানাযার অনুসরণ করে, অতঃপর তাতে সালাত আদায় করে এবং (দাফন) শেষ হওয়া পর্যন্ত থাকে, তার জন্য রয়েছে দুই কীরাত (সওয়াব)। আর যে ব্যক্তি জানাযার অনুসরণ করে, অতঃপর তাতে সালাত আদায় করে, তার জন্য রয়েছে এক কীরাত। যাঁর হাতে মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর জীবন, তাঁর শপথ! তা (এই সওয়াব) তার মীযানের (পাল্লায়) উহুদ পাহাড়ের চেয়েও অধিক ভারী হবে।